দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হয়েছেন পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরা।
মঙ্গলবার(৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয় সহকারি সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।
পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বিরুদ্ধে অসদাচারণ ও দূর্নীতির অভিযোগ ওঠায় তাকে সকল কার্যক্রম থেকে বিরত রাখার প্রেক্ষিত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ সালের ধারা ১৪ অনুযায়ী তাকে এই দ্বায়িত্ব দেয়া হয় বলে ওউ আদেশে জানানো হয়।
এর আগে সোমবার(০৭ জুলাই) অন্য এক আদেশে পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়।
আদেশটিতে বরা হয়, চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১৪জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদারের বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দূর্নীতির অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
অভিযোগের বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য পরিষদের সকল কার্যক্রম হতে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর জিরুনা ত্রিপুরাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তবর্তীকালীন পরিষদ গঠন করা হয়।
এফএইচ/