দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলায় যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি চাইনিজ কুড়ালসহ আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৮ জুলাই) সকালে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) রাত ২টায় কোস্টগার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন চরশামাইয়া ইউনিয়নের বড়চরশামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫টি চাইনিজ কুড়ালসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আরএ