দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) বিকেলে বাবা ছেলে বীজতলায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার খারুয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকার কান্দিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পরিবারের লোকজন জানায়, ওই গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের প্রবাসী ছেলে মো. গোলাম মোস্তুফা বাড়ির কাছেই বিকেলে নিজের বীজতলায় কাজ করছিলেন। রৌদ্র উজ্জল দিন থাকলেও হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। পরে ঝিরঝির বৃষ্টির সঙ্গে বজ্রপাতের শব্দ হয়। এ সময় গাছের নিচে আশ্রয় নিলে ডাল ভেঙে মারা যান মোস্তফা।
নিহত গোলাম মোস্তুফার চাচা মো. রফিকুল ইসলাম জানান, আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বজ্রপাতের শব্দ হতে থাকলে গোলাম মোস্তুফা ছেলের নিরাপত্তা দিতে বীজতলা থেকে ওঠে পাশের একটি জাম গাছের নিচে আশ্রয় নিতে চাচ্ছিলেন। এর মধ্যে বিকট শব্দে বজ্রপাত পড়ে জামগাছের ওপর। এতে জাম গাছের বড় একটি ডাল বাবা ছেলের ওপর পড়লে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নিতে চাইলে বাবা-ছেলের মৃত্যু হয়।
এ বিষয়ে নান্দাইল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। বিষয়টি দুঃখজনক বলেও জানান।
আরএ