দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নকলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ক্ষেতে বেগুন তুলতে গিয়ে বজ্রাঘাতে মোছা. লিজা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের খোকা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বেগুনক্ষেতে বেগুন তুলছিলেন লিজা বেগম ও তার স্বামী খোকা মিয়া। দুপুর আনুমানিক ১২টার দিকে বজ্রাঘাতে লিজা বেগম ঘটনাস্থলেই মারা যান।
চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মুকুল সরকার বলেন, এ ব্যপারে নকলা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।