• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • নওগাঁ
নওগাঁয় এনসিপির পথসভায় নাহিদ

‘স্বৈরাচার রুখে নতুন বাংলাদেশ গড়তে হবে’

নওগাঁ প্রতিনিধি
  ০৫ জুলাই ২০২৫, ২২:০৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
দেশ টিভি
দেশ টিভি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যে স্বপ্ন নিয়ে তরুণেরা রাজপথে নেমেছিল, যে স্বপ্ন নিয়ে আপনার ছেলেমেয়েরা আন্দোলন করেছিল, স্বৈরাচার হটিয়েছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (৫ জুলাই) রাত ৮টায় নওগাঁ শহরের নওজোয়ান মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই-আগস্টে নওগাঁয় ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছিল। হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমেছিল। আমরা মনে করি, এখনো সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটেনি। আগের সিস্টেম এখনো রয়ে গেছে। সেই ব্যবস্থাকে চিরতরে বিদায় জানিয়ে একটি নতুন দেশ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র, মৌলিক সংস্কার, গণহত্যার বিচার ও নতুন সংবিধানের জন্য আমরা লড়াই করছি। জুলাই-আগস্টের মধ্যেই ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে, যাতে থাকবে সাংবিধানিক ভিত্তি ও হাজারো শহীদের আত্মত্যাগের প্রতিফলন।’

নওগাঁর কৃষকদের দুর্দশা তুলে ধরে তিনি বলেন, ‘এই জেলার কৃষক সমাজ অবহেলিত। তাঁরা তাঁদের ফসলের ন্যায্যমূল্য পান না। আমরা সেই কৃষকদের জন্য কাজ করতে চাই। তাঁদের সন্তানেরাই এক সময় ঢাকায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গণঅভ্যুত্থান শুরু করেছিলেন।’

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ‘চাঁদাবাজ, সন্ত্রাস—এই শব্দগুলোকে ভয় পাবেন না। আমরা যদি প্রতিবাদ জারি না রাখি, তবে নতুন করে আবার স্বৈরাচার জন্ম নেবে। আমরা যেমন হটিয়েছি, নতুন করে আসতেও দেব না।’

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

আরও পড়ুন

আমাদের এবারের আন্দোলন নতুন দেশ গঠনের: নাহিদ ইসলাম

প্রবাসীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

এ সময় উপস্থিত ছিলেন দলের সমন্বয়ক নাসির উদ্দীন পাটেয়ারী, সামান্তা ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ।

এনসিপি নেতারা জানান, সারা দেশে দলের কার্যক্রম চলমান রয়েছে এবং তরুণ, বিকল্প নেতৃত্ব গড়ে তুলতেই তারা মাঠে নেমেছেন।

কে

  • নাহিদ ইসলাম
এ সম্পর্কিত আরও খবর
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাহিদ  
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাহিদ  
সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
সংস্কার বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথে নামবে জনগণ: নাহিদ ইসলাম
এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম
এনসিপির ভিত্তি অনেক মজবুত: নাহিদ ইসলাম
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।