দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত য়েছেন সৌদি প্রবাসীর লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা তার দুই স্বজন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা এলাকায় শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সৌদি আরবে মারা যাওয়া রুবেলের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো-শ-১১-৪৮২৪) চট্টগ্রামের ভুজপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাতিসা এলাকায় একটি লরির পেছনে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রুবেলের ভাই ওসমান গণি (পিতা: জয়নাল আবেদীন, পূর্ব ভুজপুর)। গুরুতর আহত হন তাদের আত্মীয় বাবুল মিয়া (পিতা: ফুল মিয়া, একই গ্রাম)। তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
অ্যাম্বুলেন্সচালকও আহত হন, তবে তিনি দুর্ঘটনার পর পালিয়ে যান।
মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. সাকলাইন জানান, ‘দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
কে