দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিক্ষার্থীর দায়ের করা মামলায় শুক্রবার (৪ জুলাই) নিজ বাড়ি থেকে দেবহাটা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম জুলফিকার মোড়ল ওরফে জিসান (১৮)। সে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।
দেবহাটা থানার মামলার এজাহারের বরাতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ -ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, বিবাদী ধর্ষক জুলফিকার মোড়ল জিসানের সঙ্গে মেয়েটির প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক। যার ফলে জিসানের সঙ্গে তার মাঝে মাঝে ব্যক্তিগত ছবি আদান প্রদান হতো। প্রেমের সম্পর্কের জের ধরে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। জিসান তাদের মধ্যকার শারীরিক সম্পর্কের ভিডিও নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করে। গত ২৫ মার্চ তাকে বিয়ে করার কথা থাকলেও জিসান বিয়ে না করে তালবাহানা করে। ইতোমধ্যে মেয়েটি অন্তসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জিসানকে জানানোর পরে গত ৭ এপ্রিল সে তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ওষুধের
মাধ্যমে গর্ভের বাচ্চা নষ্ট করায়। পরবর্তীতে বাদিনী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানায় এবং তাদের পরামর্শে ৩ জুলাই দেবহাটা থানায় মামলা দায়ের করে। মামলা নং-৪। থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামি জুলফিকার মোড়ল ওরফে জিসানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, মেয়েটি ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ও আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এফএইচ/