দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন চালিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার প্রধান আসামি মো. আলাউদ্দিনসহ মো. ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২ জুন) গভীর রাতে তাদেরকে বোরহানউদ্দিন এবং হাতিয়া উপজেলা থেকে আটক করা হয়।
এ নিয়ে চাঞ্চল্যকর এ ঘটনার সাত আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হলো।
এরআগে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ঝর্না বেগম এবং মানিক নামের অপর ২ জনকে আটত করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জেলা পুলিশ সুপ্র কার্যালয়ে ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আটককৃত ফরিদ উদ্দিন তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও আলাউদ্দিন তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দলের সভাপতি। তাদের উভয়কে দল থেকে বহিস্কার করা হয়েছে। গত ২৯ জুলাই ওই গৃহবধূকে গণধর্ষণ করে আসামিরা।
আরএ