দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল আজিজ নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
নিহত যুবক মথুরাপুর দর্গাতলা এলাকায় খিলাফত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুস্থদের জন্য সরকারি চালের কার্ড নিয়ে দ্বন্দ্ব ও স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে মথুরাপুর কলেজপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে পলাশের সঙ্গে আকরামের ছেলে বিজয় ও তার বন্ধু আজিজের বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে দুই বন্ধু বিজয় ও আজিজ মথুরাপুর বাসস্ট্যান্ড বাজারে অবস্থানকালে প্রতিপক্ষ পলাশ সশস্ত্র অবস্থায় ঘটনাস্থলে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় পলাশ ছুরি দিয়ে আজিজের পেটে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আজিজকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ভিজিএফের কার্ড নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুল আজিজ নিহত হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ নিয়ে আমি ওই এলাকার আছি। এ ঘটনায় জড়িতদের আটক করতে আমরা কাজ করছি।
আরএ