দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খাগড়াছড়িতে বিশেষ প্রশিক্ষণ চলাকালে মো. মোতালেব হোসেন (৩১) নামের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মারা গেছেন।
বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার (এএসটিসি)-তে এ ঘটনা ঘটে।
এএসআই মো. মোতালেব হোসেন সেকশন লিডার কোর্সে (এসএলসি) অংশ নিচ্ছিলেন। সকালে প্যারেড ট্রেনিংয়ে (পিটি) অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। মোতালেব হোসেন ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন এবং ছয় সপ্তাহের এ কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন।
এফএইচ/