দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের সাদাপাথরে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া পর্যটক আব্দুস সালামের (২৩) মরদেহ ৪৪ ঘণ্টা পর ভেসে উঠেছে।
মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জের ধলাই নদের উৎসমুখ ভোলাগঞ্জে মরদেহটি ভেসে ওঠে। নিহত এই পর্যটক ঢাকার মিরপুর-১১ এর অস্থায়ী ক্যাম্পের মৃত আবুল কালামের ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মরদেহটি উদ্ধারের পর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। খবর পেয়ে ঢাকা থেকে আবদুস সালামের চাচা এসেছেন। ময়নাতদন্তের ব্যপারে আলোচনা চলছে।
এর আগে ২ জুলাই দুপুর আড়াইটার দিকে সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে সাঁতার কাটতে নেমে ধলাই নদী পারাপারের সময় নিখোঁজ হন আব্দুস সালাম। এরপর থেকে তার সন্ধানে উদ্ধার কাজ শুরু করে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশসহ স্থানীয় বাসিন্দারা।
নিখোঁজের সঙ্গে আসা মো. সাজ্জাদ হোসেন শাহিন জানান, মিরপুর থেকে তারা ৬ বন্ধু ঈদের ছুটি কাটাতে সাদাপাথর ঘুরতে আসেন। এখানে আসার পর সবাই পাথরের ওপর দিয়ে চলা স্বচ্ছ পানিতে অন্যান্য পর্যটকদের মতো সাঁতার কাটতে নামেন। এ সময় আব্দুস সালামসহ দুজন ধলাই নদী সাঁতরে পার হওয়ার সময় পানির স্রোতে সালাম নিখোঁজ হন। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।