দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৮) নামে এক সাবেক জাসদ কর্মীর মৃত্যু হয়েছে। হামলাকারী ওই ছাত্রদল নেতার নাম অনিক খান (২০)। তিনি আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
সোমবার (৩০ জুন) দুপুর দুইটার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহে্র সামনে এ ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন আমলা ইউনিয়নের মিটন গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বছর দুয়েক আগে স্থানীয় বিএনপির একটি মিটিং এ বাধা দেওয়া নিয়ে একটি চায়ের দোকানে স্থানীয় জাসদ কর্মী জমিরের সাথে ছাত্রদল নেতা অনিক খানের ঝামেলা হয়। সেই থেকে দুজনের বিরোধ চলছিলো। এরই জের ধরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপরে হামলা চালায়। হামলায় জমিরকে হকিস্টিক এবং হাতুর দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে।
এসময় জমিরের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হাসান ইমাম বলেন,নিহত ব্যক্তির মাথায়,বুকে ও পায়ে আঘাতের চিহৃ ছিল।
ঘটনাস্থল থেকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান,তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখছি। হামলাকারী পলাতক রয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
এফএইচ/