দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুরে জুমার নামাজের পর মাদকবিরোধী বয়ান দেওয়ায় এক ইমামকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
আহত ইমামের নাম মুফতি মিরাজুল ইসলাম। তিনি ফরিদপুর জেলার বড় কামদিয়া এলাকার বাসিন্দা। গত আট মাস ধরে হরিরামপুর উপজেলার সুলতানপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামতি করছিলেন।
ইমামের দাবি, নিয়মিত জুমার খুতবায় মাদকের কুফল নিয়ে কথা বলতেন তিনি। এতে কিছু যুবক ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত শুক্রবার (২৭ জুন) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় যুবক জুলহাস (২২) ও রায়হান (১৯) তার পথরোধ করে। তাঁরা ইমামের কাছে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয় ও শারীরিকভাবে হেনস্তা করে বলে অভিযোগ করেন মুফতি মিরাজুল।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. জুলমত খাঁ বলেন, ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে কথা বলতেন, এজন্য কিছু যুবক ক্ষিপ্ত ছিল বলে শুনেছি। আগে জানলে আমরা ব্যবস্থা নিতাম।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত দুই যুবককে আটক করা হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ইমামের ওপর হামলার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কে