দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দোয়া, জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করলো যশোর জেলা ছাত্রদল।
জুলাই-আগস্ট আন্দোলনে বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার (৩০ জুন) সন্ধ্যায় শহরের মণিহার চত্বরে বিজয় স্তম্ভে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে ঐতিহাসিক গণঅভুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এরপর পরিবেশন করা হয় জাতীয় সংগীত। পরে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়।
যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেকের সভাপতিত্বে জেলা বিএনপি ও ছাত্রদলের শীর্ষ নেতারা এতে উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান, প্রচার সম্পাদক রাজিবুল হক তুর্য, সদর উপজেলা আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, নগর কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ও সদস্য সচিব মাসুদ কায়সারসহ বিভিন্ন কলেজ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
/অ