• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • কিশোরগঞ্জ
  • ইটনা

‘আপনাদের আবদুল হামিদ আবার ফিরে এসেছে’

দেশ টিভি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৩, ২০:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে প্রথমবারের মতো নিজ এলাকা কিশোরগঞ্জের ইটনায় গিয়েছেন মো.আবদুল হামিদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে মিঠামইন থেকে সড়কপথে ইটনায় পৌঁছান আবদুল হামিদ। উপজেলা সদরের জিরো পয়েন্টে তাকে স্বাগত জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরুসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে জিরো পয়েন্ট থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে ফুল ছিটিয়ে তাকে বরণ করে নেন বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ। এরপর জেলা পরিষদের ডাকবাংলোতে খানিকটা সময় বিশ্রাম নিয়ে সেখানে খাবার খান তিনি।

বিকেল ৫টা থেকে অডিটোরিয়াম ভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন আবদুল হামিদ। মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বক্তব্য রাখেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন।

এ সময় আবদুল হামিদ বলেন, আপনাদের সবাইকে একসাথে দেখেই আমার খু্ব ভাল লাগছে। দীর্ঘদিন পরে আপনাদেরকে কাছে পেয়েছি। দীর্ঘ ১০ বছর ৪১ দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছি। এরমধ্যে করোনার প্রকোপও ছিল। যার ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকের সঙ্গে দেখা করতে পারিনি। এখন আর আগের মতো নিরাপত্তা বেষ্টনী নেই, খুব একটা বাধাও পোহাতে হবে না। আপনারা যখন খুশি আমার সঙ্গে দেখা করতে পারবেন। আপনাদের আবদুল হামিদ আপনাদের মাঝে ফিরে এসেছে। আপনারা আমাকে যা দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন আমি নিয়মিত বাড়িতে আসবো, আপনাদের সঙ্গে দেখা হবে, মতবিনিময় হবে। আমার আর কোনো চাওয়া-পাওয়ার নেই। এখন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন ঠাকুর খসরু, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উমর ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য বজলুর রহমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।

  • রাষ্ট্রপতি
  • গ্রাম
  • হামিদ
  • জনগণ
  • মতবিনিময়
এ সম্পর্কিত আরও খবর
জনগণ আ.লীগের প্রার্থীকে ভালোবাসে: চিফ হুইপ
জনগণ আ.লীগের প্রার্থীকে ভালোবাসে: চিফ হুইপ
নিজ আসনের সীমানা না জানায় ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জরিমানা
নিজ আসনের সীমানা না জানায় ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জরিমানা
জনগণকে ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান রিজভীর
জনগণকে ৭ জানুয়ারির নির্বাচন রুখে দেওয়ার আহ্বান রিজভীর
উলুধ্বনি দিয়ে নিজাম হাজারীকে বরণ করলেন সনাতন ধর্মাবলম্বীরা
উলুধ্বনি দিয়ে নিজাম হাজারীকে বরণ করলেন সনাতন ধর্মাবলম্বীরা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।