• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • খুলনা

খুলনার বাজারে ইলিশের আকাল

দেশ টিভি ডেস্ক
  ০৪ জুলাই ২০২৩, ১৮:৫৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

প্রজনন নির্বিঘ্ন করতে সাগর ও সুন্দরবনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে। ফলে ইলিশসহ কোনো ধরনের মাছ ধরতে পারছেন না জেলেরা। তবে রূপসা ও কাজিবাছা নদীতে নিষেধাজ্ঞা না থাকলেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে খুলনার বাজারে ইলিশ মাছের আকাল দেখা দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জেলেরা মাঝে মধ্যে চুরি করে যে মাছ ধরছে তার দাম আকাশ ছোঁয়া। এক কেজি ওজনের মাছ কিনতে হলে গুনতে হবে আড়াই হাজার টাকা। অনেক সময় তাও মিলছে না। শুধু ইলিশ নয়, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া এবং খুলনায় উৎপাদিত মাছ সরাসরি পদ্মাসেতু হয়ে দেশের বিভিন্ন এলাকায় চলে যাওয়ায় অন্য মাছেরও আকাল চলছে খুলনার বাজারগুলোতে।

মৌসুমের সময় নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে সবচেয়ে বেশি ইলিশ বিক্রি করেন ব্যবসায়ী আব্দুল মালেক। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আড়তগুলো এমনিতেই মাছ পাওয়া দুষ্কর। মাঝে মধ্যে দু-চারটি ইলিশের দেখা মিললে সেগুলো নিতে প্রতিযোগিতা লেগে যায়। মৌসুমের সময় যে মাছ ৪০০-৬০০ টাকা কেজিতে পাওয়া যায় এখন সেই মাছ পাইকারি ২০০০-২২০০ টাকা। এত দাম দিয়ে মাছ কিনে খুচরা বাজারে দু-তিন দিন ধরে বিক্রি করতে হয়। ২৫০০ টাকার নিচে বিক্রি করা যায় না।

একই বাজারের আরেক মাছ ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, এখন ইলিশ মাছ পাওয়া আর আকাশের চাঁদ হাতে পাওয়া সমান। মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। জেলেরা চুরি করে মাছ ধরতে যায়। প্রতিনিয়ত তারা ধরা পড়ছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যদি দু-একটি ইলিশ আনলে ছোট ছোট ব্যবসায়ীরা সেগুলো কিনতে পারে না।

আব্দুল্লাহ আরও বলেন, একদিকে নেই বৃষ্টি, এরওপর যে মাছ এ অঞ্চলে উৎপাদন হয় তা অধিক লাভের আশায় ঘের মালিকরা পাঠিয়ে দিচ্ছেন ঢাকায়। এখন তারা আর স্থানীয় বাজারে মাছ বিক্রি করতে চান না। ফলে খুলনার বাজারগুলোতে শুরু হয়েছে মাছের আকাল।

নগরীর ময়লাপোতা সন্ধ্যা বাজারের ব্যবসায়ী হিরণ বলেন, যখন মৌসুম আসে তখন প্রতিদিন কয়েক মণ ইলিশ মাছ বিক্রি করি। কিন্তু এখন আমার দোকানে দু-তিন কেজি মাছও বিক্রি হয় না।

কারণ উল্লেখ করে তিনি বলেন, ৫০০ গ্রাম ওজনের মাছ কেউ ১৮০০-১৯০০ টাকা কেজি কিনতে চান না। কিন্তু আমরা তো বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে পারি না।

ময়লাপোতা সংলগ্ন ইকবাল নগর এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, কুরবানির ঈদের পর বাজারে কয়েকদিন মাছের দাম কম থাকে। ইলিশ মাছও কম দামে বিক্রি হয়। কিন্তু এবার যেন সব মাছে আকাল লেগেছে। ব্যবসায়ীরা বলছেন সাগরে মাছ ধরা বন্ধ, সুন্দরবনেও মাছ ধরা বন্ধ। তাহলে বাজারে মাছ আসবে কোথা থেকে। আশপাশের ঘের ও নদী থেকে যা আসে তাই বিক্রি করতে হয়।

নগরীর রূপসা মৎস্য আড়তের ব্যবসায়ী মেসার্স মদিনা ফিস ট্রেডার্সের মালিক মো. আবু মুছা বলেন, আজ আধা কেজি ওজনের ইলিশ পাইকারি ১৬০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ৬০০-৭০০ গ্রামের এক কেজি ইলিশ ২০০০ টাকা। ৭০০-৮০০ গ্রামের মাছের কেজি বিক্রি হচ্ছে ২১০০-২২০০ টাকা। ১ কেজি ১০০-২০০ গ্রাম সাইজের ইলিশ ২৩০০-২৫০০ টাকায়।

রূপসা সাদামাছ আড়তদার বহুমুখী সমবায় সমিতির সদস্য আমিন মোল্লা বোয়িং বলেন, ২০ মে-২৩ জুলাই পর্যন্ত বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মৎস্য আহরণ নিষিদ্ধ। আরও ১৮-১৯ দিন পর জেলেরা যাবে মাছ ধরতে। তাদের ফিরে আসতে আরও ১০-১৫ দিন লাগবে। ফলে মাসের আগে আর ইলিশের দেখা পাওয়া যাবে না। এছাড়া সুন্দরবনে ৩১ আগস্ট পর্যন্ত মাছ ধরা নিষেধ।

  • খুলনা
  • ইলিশ
  • প্রজনন
  • মাছ
  • মৎস্য
এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক
ঝিনাইদহে হত্যা মামলার আসামি অস্ত্রসহ আটক
সব মানুষের আয় বেড়েছে, আয় বেড়েছে এমপিদেরও: হানিফ
সব মানুষের আয় বেড়েছে, আয় বেড়েছে এমপিদেরও: হানিফ
৭২ হাজারে বিক্রি হলো ৩টি শাপলা পাতা মাছ
৭২ হাজারে বিক্রি হলো ৩টি শাপলা পাতা মাছ
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মাছ ব্যবসায়ীর মৃত্যু
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত মাছ ব্যবসায়ীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।