দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে সাজিদ খান (১৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২৫ জুন) সকালে ধর্ষিতার মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযুক্ত সাজিদ খানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
এর আগে মঙ্গলবার রাতে গাজীরহাট এলাকা থেকে অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সাজিদ খান উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগছিয়া ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামের সোহাগ খানের ছেলে সাজিদ খান একই এলাকার এক কিশোরীকে বাড়ির পাশে একটি রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সাজিদ খান কিশোরীর হাতে ২০০ টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করে। পরে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবার মীমাংসার চেষ্টা করে। মীমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত সাজিদ খানকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
/অ