দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাতে উপজেলার বিয়াঘাট এলাকায় চেকপোস্টে প্রথমে চারজনকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আটকরা হলেন-গুরুদাসপুর উপজেলার নাজিরপুর গ্রামের বিপ্লব হোসেন, মবিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ, হরদমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংড়া উপজেলার কালীনগর গ্রামের সুরুজ আলী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, টহল চলাকালে সন্দেহভাজন চারজনকে আটক করে তল্লাশি চালানো হলে একটি খেলনা পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে। এরপর অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে ডাকাতি, চাঁদাবাজি এবং বিভিন্ন পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এফএইচ/