দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২০ জুন) বিকেলে সদর উপজেলার চর রমনি মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ব্যানারে আয়োজিত আননন্দ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলটি মজু চৌধুরীর হাট বাজার জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নৌ-ঘাট এলাকায় সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, চর রমনি মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নব গঠিত কমিটির আহ্বায়ক মো. আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব হান্নান হোসেন সুহাস, যুগ্ম আহ্বায়ক রহমত আলী খাঁন, দেলোয়ার হোসেন ভুইয়া, মাহমুদুল্লাহ শিপন, জাকির হোসেন কাজী, সিরাজুল ইসলাম পলাশ, হারুনুর রশিদ, মো. আনিস কবিরসহ আরও অনেকে।
উল্লেখ্য, গত ১৭ জুন আবুল বাশারকে আহ্বায়ক ও হান্নান হোসেন সুহাসকে সদস্য সচিব করে চর রমনি মোহন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমটি গঠন করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয় সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হুমায়ুন কবির ও সদস্য সচিব আরাফাত হোসেন সুমন। নতুন এই দলের নেতাদের মধ্যে অনেকের কাছে পরিচিত মুখ সেলিম প্রধান। দেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে এনে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। এর মধ্যে দুদকের একটি মামলায় চার বছরের সাজা ভোগ শেষে ২০২৪ সালে কারামুক্ত হন তিনি।
এফএইচ/