• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • গাজীপুর
  • শ্রীপুর

শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতিকালে নিহত ২

গাজীপুর প্রতিনিধি
  ২০ জুন ২০২৫, ১৫:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির সময় ডাকাতের দায়ের কোপে সিএনজি চালক এবং গ্রামবাসীর গণপিটুনীতে এক ডাকাত নিহত হয়েছে। এসময় এলাকাবাসী চার ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাত ১টায় এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকার গজারি বনের ভিতর ডাকাতির ঘটন ঘটে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নিহতরা হলো সিএনজি চালক আবুল কালাম (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। নিহত ডাকাত আরিফ হোসেনের (৩০) বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। তাদের মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় সিএনজি যাত্রী শফিকুল ইসলাম বাদী হয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। খবর পেয়ে সকালে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি টিম ঘটনাস্থল পরিদর্শন এবং শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত সিএনজি চালকের স্বজনদের সঙ্গে কথা বলেন।

আটককৃত ডাকাত সদস্যরা হলো শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা (কাইচ্চামোড়) গ্রামের হাবিবুর রহমানের ছেলে শাকিল (২৫), শাহিনের ছেলে রিপন মিয়া (১৯), শাজাহানের ছেলে তাহসিন মিয়া (১৮), গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের রমজান আলীর ছেলে আবুল কালাম (২৭)। এসময় তাদের আরো ৭জন সহযোগী ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়।

সিএনজি যাত্রী শফিকুল ইসলাম (৩৬) থানায় দেওয়া লিখিত এজাহারে উল্লেখ করেন, তিনিসহ তার তিন সহযোগী এমসি বাজার থেকে সিএনজি ভাড়া নিয়ে বরমী যাচ্ছিলস-মিলের কাঠের ভুসী আনার জন্য। রাত ১টার দিকে এমসি বাজার-বরমী সড়কের সাতখামাইর এলাকার গজারি বনের ভিতর দিয়ে যাওয়ার সময় সড়কে গাছ পড়ে থাকতে দেখে তাদের সিএনজি থামায়। এসময় পাশে থাকা ডাকাতেরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ভয় দেখিয়ে তাদের প্রত্যেকের সাথে থাকা নগদ টাকা এবং মুঠোফোন লুটে নেয়। ডাকাতেরা সড়কে চলাচলকারী অন্যান্য গাড়ি থামিয়ে যাত্রীদেরকেও একই কায়দায় জিম্মি করে তাদের সঙ্গে থাকা মালামাল লুটে নিচ্ছিল। এসময় তাদেরকে বাধা দেওয়ায় যাকাতের দায়ের এলাপাতাড়ী কোপে সিএনজি চালক আবুল কালাম গুরুতর আহত হয়। তাদের চিৎকার গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছে ডাকাত আরিফ হোসেনকে গণপিটুনি দেয়। ঘবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে গ্রামবাসী আহত ডাকাত আরিফ হোসেনসহ তার চার সহযোগীকে পুলিশের কাছে সোপর্দ করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা বলেন, পুলিশ একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে এবং সিএনজি চালক আবুল কালামকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসে। গুরুতর আহত আবুল কালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে তার স্বজনেরা ঢাকা নেওয়ার পথে শ্রীপুর পৌরসভার মাষ্টারবাড়ী এলাকায় তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, গুরুত্বর আহত সিএনজি চালক আবুল কালাম এবং জখমপ্রাপ্ত ডাকাত আরিফ হোসেনকে পুলিশ হেফাজতে নিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আহত ডাকাতকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এফএইচ/

  • সারাদেশ
  • শ্রীপুর
  • ডাকাতি
এ সম্পর্কিত আরও খবর
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
মানিকগঞ্জে পোশাক কারখানায় ডাকাতি
সারাদেশের পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে
সারাদেশের পেট্রোল পাম্প যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।