• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ময়মনসিংহ
  • ময়মনসিংহ

ভেঙ্গে ফেলা হলো ভাস্কর্য “অঞ্জলি লহ মোর”

ময়মনসিংহ প্রতিনিধি
  ১৮ জুন ২০২৫, ২২:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে উদ্বোধন হওয়া এই ভাস্কর্যটি কবির একটি গানের নামানুসারে তৈরি হয়েছিল এবং এটি স্থাপন করা হয় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ও পুরাতন কলা অনুষদ ভবনের মাঝখানের পুকুরপাড়ে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চার কোটির বেশি ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পুকুর গুলোর সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়। এর অংশ হিসেবেই নির্মিত হয় ‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি। তবে ৫ আগস্ট প্রশাসনিক পট পরিবর্তনের পরেই বিক্ষুদ্ধ জনতা এই দুটি হাতের ভাস্কর্যের আঙুল ভেঙে ফেলেছিল। এরপর থেকেই এই ভাস্কর্যটি প্রশাসনিক ভাবে ভেঙে ফেলার দাবি উঠেছিল। তার পরিপ্রেক্ষিতে নতুন প্রশাসন ১৭ জুন (মঙ্গলবার), বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কলা অনুষদের সামনের পুকুরে স্থাপিত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়।

জানা যায়, প্রতিহিংসার জেরে সাবেক ভিসি অধ্যাপক সৌমিত্র শেখরের নির্দেশে সবুজ গাছপালায় আচ্ছাদিত ঘেরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঘরটি ভেঙে ফেলে সেখানে তৈরি করা হয় অঞ্জলি লহ মোর ভাষ্কর্য। এই ভাস্কর্য তৈরির প্লানিং পরিবর্তন করে নিজের মতো করে তৈরি করেন তৎকালীন উপাচার্য। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলে শিক্ষার্থীদের তোপের মুখে সৌমিত্র শেখরের পতনের পর বেশকিছুদিন ধরেই ভাষ্কর্যটির বিরোধিতা করে আসছিল শিক্ষার্থীরা। এরই জেরে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ভেঙে ফেলা হয় ভাষ্কর্যটি।

এলজিইউডি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, এখানে সৃষ্টি সুখের উল্লাসে মেতে আছে ডিপিডি হাফিজ আর পরিকল্পনা দপ্তর। বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শুরু করে রাস্তা, ড্রেন, ভবন উনারা নিজে হাতে বারবার সৃষ্টি করল আবার ধ্বংস করল। প্রতিবার ভিসি হিসেবে নতুন মাস্টার আসলে মাস্টার প্লান চেঞ্জ হয়।

কিন্তু আমার মনে হয়, 'অঞ্জলি লহ মোর'–এর ক্ষেত্রে এসব কোনো দিকই বিবেচনা করা হয়নি।

অনেকে দেখছি নজরুলের গানের সাথে ভাস্কর্যটির সামঞ্জস্য খুঁজতে চাচ্ছেন। কিন্তু এটা কি হতে পারে না যে, ভাস্কর্যটি টিকিয়ে রাখার জন্যই এর নাম ‘অঞ্জলি লহ মোর’ দেওয়া হয়েছিল?

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সৌখিন আহমেদ বলেন, পুরাতন কলা ও বিজ্ঞান ভবনের মিলিত স্থানে আগে একটি পুকুরঘাট ছিল, যেখানে বসার ব্যবস্থা ছিল। তা ভেঙে সৌমিত্র শেখর তার সময়কালে তৈরি করলেন অঞ্জলি লহ মোর নামের ম্যুরালটি। নজরুল এর কর্ম তুলে ধরার একটি প্রয়াস এটি। মৃদু স্বরে সাউন্ড সিস্টেমে সেখানে গান বাজার কথা, জানামতে সেটারও বাজেট হয়েছে। এখন ভেঙে ফেলা হচ্ছে সেই ম্যুরালটি। তাও এমন সযয়ে যখন শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেই তখন। এই বিশ্ববিদ্যালয়ের একটি অলিখিত নিয়ম হলো ছুটি চলাকালীন সময়ে সেই কাজগুলো করে ফেলা যেটাতে শিক্ষার্থীরা দ্বিমত জানাতে পারে। এই ম্যুরালটি ভাঙায় নজরুলের কর্ম-প্রচারণার প্রয়াসকে যেমন খুন্ন করা হয়েছে তেমনি জনগণের কষ্টের টাকার অপচয়ে ১ম শ্রেণির শিক্ষিত সমাজের কিছু যায় আসেনা এটাও প্রমাণিত হবে।

অঞ্জলি লহ মোর ভাঙার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরিকল্পনা দপ্তরের পরিচালক হাফিজুর রহমান এর সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি।

পরিকল্পনা দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান এর নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, অঞ্জলি লহ মোর” ভাস্কর্যটি

শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষীতে এটা ভাঙা হয়েছে।এছাড়াও তৎকালীন উপাচার্যের সময় এই পুকুরে একটি ভাসমান ঘর ছিল যা ড্রাম ব্যবহার করে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ঘরটির ড্রামগুলো ফুটো হয়ে যাওয়ার ফলে এবং পুকুর সংষ্কার করার জন্য তা ভেঙে ফেলা হয়।

এ বিষয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করা ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, এ বিষয়ে অনেক আগেই ডিনবৃন্দ ও সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল। এটা সম্ভবত সেই সিদ্ধান্তের কারণেই হচ্ছে। তখন তো অনেকগুলো বিতর্কিত কর্মকাণ্ড হয়েছিল, কেউ কেউ ভাস্কর্যটি নিয়ে তীব্রভাবে আপত্তি জানিয়েছিল। ফলে ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

এফএইচ/

  • “অঞ্জলি লহ মোর”
  • ময়মনসিংহ
এ সম্পর্কিত আরও খবর
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
চলন্ত ট্রেনে সন্তান প্রসব,ছাত্রদল নেতা-পুলিশ-ফায়ার সার্ভিসের সহায়তায় প্রাণে রক্ষা মা-শিশুর
ভোটের দাগ মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
ভোটের দাগ মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু: তথ্য প্রতিমন্ত্রী
নগরবাসী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করবেন না: মসিক প্রশাসক
নগরবাসী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করবেন না: মসিক প্রশাসক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।