• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

বগুড়ায় সাংবাদিককে আইনি নোটিশ ব্যাংক কর্মকর্তার

বগুড়া প্রতিনিধি
  ১৬ জুন ২০২৫, ২০:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

বগুড়ার ওয়ান ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার সাংবাদিক ফয়সাল হোসাইন সনিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। একইসঙ্গে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশককেও আইনজীবীর মাধ্যমে নোটিশ দেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বেসরকারি ওয়ান ব্যাংক পিএলসি বগুড়া শাখার ম্যানেজার (অপারেশন) মাহবুব উল আলমের পক্ষে গত ৪ জুন বগুড়া জজ কোর্টের আইনজীবী বিজন কুমার সাহা স্বাক্ষরিত নোটিশে সংবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করে পুনরায় সংবাদ প্রকাশ না করলে আদালতে মামলা করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

জানা যায়, কয়েকজন ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে গত ১ জুন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকায় 'ব্যাংক কর্মকর্তা করেন সুদের ব্যবসা, ভুক্তভোগীকে প্রাণনাশের অভিযোগ' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। অভিযোগকারী এবং সেই ব্যাংক কর্মকর্তার মন্তব্য নিয়ে যথাযথ নিয়ম মেনে সংবাদ প্রকাশ করা হয়েছিল মর্মে দাবি করেন সাংবাদিক ফয়সাল হোসাইন সনি।

সূত্র জানায়, এই বছরের ১৯ মার্চ ওয়ান ব্যাংক কর্মকর্তা মাহবুব উল আলমের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন বগুড়া বিসিক শিল্প নগরীর উত্তরা মেটাল ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানের চারজন শিল্প উদ্যোক্তা। তারা হলেন- আব্দুল জলিল ভূঁইয়া, সাহিদুর রহমান, নাহিদ হাসান ও মতিউর রহমান।

তাদের অভিযোগ, কয়েকজন পার্টনার মিলে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক কর্মকর্তার কথামতো ব্যাংক থেকে ঋণ না নিয়ে টাকার জায়গা ফাঁকা রেখে স্বাক্ষরকৃত চেক জমা দিয়ে মাহবুব উল আলমের প্রস্তাবের প্রেক্ষিতে তার থেকেই উচ্চসুদে ঋণ নিয়েছিলেন। ২০১৬ সালে বিভিন্ন সময়ে ধাপে ধাপে ২৩ লাখ টাকা গ্রহণ করে সুদে আসলে প্রায় ৩০ লাখ টাকা প্রদান করলেও সেখানে সুদের আরো প্রায় ৭ লাখ টাকা বকেয়া থেকে যায়। যা নিয়ে ভুক্তভোগীকে ব্যাংক কর্মকর্তা মাহবুব উল আলম প্রাণনাশের হুমকিও দিয়েছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়।

যদিও এ ব্যাপারে বগুড়ার ওয়ান ব্যাংক কর্মকর্তা মাহবুব উল আলম বলছেন উল্টো কথা। তিনি জানান, জমি কিনে দেওয়ার কথা বলে তার কাছ থেকে আব্দুল জলিল ভূইয়া ১০ লাখ টাকা নিয়ে আত্মসাতের চেষ্টা করেন। দফায় দফায় বলার পর তিন লাখ টাকা পরিশোধ করেন। বাকি সাত লাখ টাকার চেক হাতে ধরিয়ে দেন। কিন্তু পত্রিকায় প্রকাশিত সংবাদে যাচাই ছাড়াই সত্য ঘটনা আড়াল করে তাকে দাদন ব্যবসায়ী উল্লেখসহ সম্মানহানি ও মিথ্যাচার করা হয়েছে।

আর আইনি নোটিশ পাওয়া সাংবাদিক ফয়সাল হোসাইন সনি বলেন, তিনি পেশাগত নীতিমালা মেনেই প্রতিবেদন করেছেন। অভিযোগ যেহেতু লিখিত ছিল এবং উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে সেখানে তার দ্বারা কারও সম্মানহানির প্রশ্নই ওঠে না। এখন লিগ্যাল নোটিশ পাঠিয়ে তাকে হয়রানি করা হচ্ছে, যা তার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে। এ বিষয়ে সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মনে করছেন, এটি একটি স্বাধীন সাংবাদিকের কণ্ঠরোধ করার অপচেষ্টা। তিনি বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ সচেতন মহলের কাছে তদন্তপূর্বক এই ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন।

এফএইচ/

  • বগুড়া
  • আইনি নোটিশ
এ সম্পর্কিত আরও খবর
অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে সরকারকে আইনি নোটিশ
অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে সরকারকে আইনি নোটিশ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপ-নির্বাচন ৯ এপ্রিল
বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত
বগুড়ায় ভোটকেন্দ্রের সামনে কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত
অপপ্রচার ও মানহানির অভিযোগে তিন অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে আইনি নোটিশ
অপপ্রচার ও মানহানির অভিযোগে তিন অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে আইনি নোটিশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।