দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
গ্রেপ্তাররা হলেন, জয়পুরহাট সদর থানাধীন কল্যাণপুর এলাকার মৃত সৈয়দ আলী মন্ডলের ছেলে বাবুল হোসেন ও পাঁচবিবি থানাধীন দানেশপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে মোরসালিন সরকার।
গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল পাঁচবিবির দানেশপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের নিকট হতে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভেতরে লুকিয়ে রাখা মুল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কর্তৃপক্ষ জানান, গ্রেপ্তারকৃতরা কষ্টিপাথর মূর্তি পাচারকারী। তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসব অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো।
এ সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে।
এফএইচ/