• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • সিলেট
  • সুনামগঞ্জ

আবারও বন্যার আশঙ্কা সুনামগঞ্জে

দেশ টিভি ডেস্ক
  ০৩ জুলাই ২০২৩, ১৬:০৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

সুনামগঞ্জে আবারও ভারী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এ জেলার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি অবিরাম বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়কও পানির নিচে। বসত ঘরে ঢোকা শুরু হয়েছে পানি। বসতবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আসতে শুরু করেছে মানুষ। তবে বন্যা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে ছাতক উপজেলা পয়েন্টে সুরমা নদীর পানি সকাল ৯টায় বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। একই সঙ্গে বিপৎসীমা অতিক্রম করে ৩ সেন্টিমিটার উপরে চলে গেছে দিরাই উপজেলায়। সীমান্ত উপজেলা দোয়ারাবাজারে ঢলের পানিতে প্লাবিত হয়ে সড়ক ডুবে বেশ কয়েকটি ইউনিয়নের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একই অবস্থা তাহিরপুরে। সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের শক্তিয়ারখলা, দুর্গাপুর সহ বেশ কয়েকটি জায়গায় পানি ওঠায় বন্ধ রয়েছে সুনামগঞ্জের সঙ্গে সড়ক যোগাযোগ। দুর্ভোগ আর ভোগান্তি নিয়ে নৌকায় পারাপার হচ্ছে মানুষ।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সোমবার (৩ জুলাই) সুরমা নদীর পানি সুনামগঞ্জ ষ্টেশনে সকাল ৯ টায় বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৯৬ মিটারে প্রবাহিত হয়েছে। বেলা ১২টায় ৩ সেন্টিমিটার বেড়ে ৭.৯৯ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে। জেলায় গত কয়েকদিনে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বছরের সর্বোচ্চ ৩৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গতকাল। আজও সুনামগঞ্জে ১৭০ মিলিমিটার এবং ছাতক ২১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে করে জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। তবে ভারতের চেরাপুঞ্জিতে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে ঢলের পরিমাণ কিছুটা কমতে পারে।

বন্যা মোকাবেলায় জরুরি সভা করেছে জেলা প্রশাসন। প্রস্তুত রয়েছে উদ্ধারকাজের জন্য নৌকা, স্বেচ্ছাসেবক, খাবারের জন্য চাল, নগদ টাকা, শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। মোবাইল যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। যেকোনো সময় বন্যা মোকাবেলা করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

  • সুনামগঞ্জ
  • বন্যা
এ সম্পর্কিত আরও খবর
সুনামগঞ্জে বিএনপি নেতা নোমান গ্রেপ্তার
সুনামগঞ্জে বিএনপি নেতা নোমান গ্রেপ্তার
পাওনা টাকা নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীকে মারধরের অভিযোগ
পাওনা টাকা নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থীকে মারধরের অভিযোগ
ওসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ করলেন জয়া সেন গুপ্তা
ওসির বিরুদ্ধে ইসিতে অভিযোগ করলেন জয়া সেন গুপ্তা
দেশের অর্থনীতি ও রিজার্ভ ভালো আছে: পরিকল্পনামন্ত্রী
দেশের অর্থনীতি ও রিজার্ভ ভালো আছে: পরিকল্পনামন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।