দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে নাশকতামূলক কোনো কাজ করলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। আমিতো আর ব্যবস্থা নিতে পারব না। কারণ আমিতো নাগরিক। ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুনামগঞ্জের শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতি ভালো আছে, সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে প্রমাণ হয়েছে। সেইসঙ্গে দেশের রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। রিজার্ভ ভালো আছে।
জেবি