দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি বহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদকে প্রধান আসামি করে ১৫৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
মামলায় ৯ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে। রোববার রাতে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান।
তিনি বলেন, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করতে কিছুটা সময় লেগেছে। দ্রুত অপরাধীদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।
আরএ