দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের ধনবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ জুন) সকালে উপজেলার যদুনাথপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রফিকুল ইসলামের ছেলে শোয়েব (সাড়ে ৩) এবং আমিনুল ইসলামের ছেলে আরাফাত (৪)। নিহতরা সম্পর্কে শিশু চাচাতো ভাই।
স্থানীয় ও পুলিশ জানায়, শনিবার সকালে দুইজন সবার অজান্তে খেলতে গিয়ে বাড়ীর পাশের এক পুকুরে পড়ে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরে পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখতে পাওয়া যায়। পরে তাদেরকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ শহীদুল্লাহ বলেন, সকালের ঘটনার পর আইনি প্রক্রিয়া শেষে মরদহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফএইচ/