দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল (৩৮) ও তার সহযোগী ফজলুল হক ফজু (৩০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শুক্রবার (১৩ জুন) কুমিল্লার দাউদকান্দি ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত সোহেল আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং উপজেলার বালিয়াপাড়া ব্রাহ্মন্দী এলাকার মো. মকবুল হোসেনের ছেলে। তার সহযোগী ফজলুল হক একই এলাকার আউয়ালের ছেলে।
শুক্রবার (১৩ জুন) বিকেলে স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, সোহেল প্রভাব খাটিয়ে বিগত নির্বাচনে ব্রাহ্মন্দী ইউনিয়নের মেম্বার হন। এরপর সে আরও বেপরোয়া হয়ে ওঠে। হয়ে ওঠে শীর্ষ মাদক কারবারি। এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে জড়িত সোহেল। অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেওয়ার ঘটনাও ঘটিয়েছে সে। এসব অপকর্মে সোহেলের সহযোগী হিসেবে কাজ করেন ফজলুল হক। কেউ তাদের সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসার বিরোধিতা করলেই তাকে সোহেল ও তার সহযোগিরা নির্মমভাবে নির্যাতন করে।
র্যাব আরও জানায়, সোহেলের বিরুদ্ধে সন্ত্রাস, মাদক, অপহরণ, চুরি ও হত্যা চেষ্টাসহ ১৪-১৫টি মামলা রয়েছে। এছাড়া ফজলুল হকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাস, অপহরণ ও ছিনতাইসহ ৪-৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাদেরকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএ