দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার সলুকাবাফ ইউনিয়নের চালবন পয়েন্ট এলাকায় মরিচ ক্ষেত থেকে একটি গ্রেনেড উদ্ধার করে নিস্ক্রিয় করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে জমির কৃষক সাব্বির আহমদ গ্রেনেডটি দেখতে পেয়ে পুলিশকে জানান। পরে পুলিশ সেনাবাহিনীকে জানালে শুক্রবার দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেনেডটি প্রথমে এলাকার সাব্বির আহমদের জমিতে একজন কৃষক কাজ করা অবস্থায় দেখতে পান। পরে অন্যান্য স্থানীয় বাসিন্দাদের দেখালে তারা বুঝতে পারেন এটি গ্রেনেড সাদৃশ্য কিছু। পরে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে তারা খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে তারা খবর দেয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে গ্রেনেডটি পরীক্ষা করেন এবং নিশ্চিত হন যে এটি একটি সক্রিয় কে ৩৬ অথবা এম ৩৬ মডেলের গ্রেনেড। এরপর তারা নিরাপদ দূরত্বে গ্রেনেডটি নিয়ে যান এবং তা নিষ্ক্রিয় করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুখলেছুর রহমান বলেন, স্থানীয় কৃষক সাব্বির আহমদের মরিচ ক্ষেতে গ্রেনেডটি দেখে আমাদেরকে খবর দেন। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শান্তিগঞ্জ সেনাবাহিনীর অধিনায়ককে অবগত করি। তারা শুক্রবার এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।
আরএ