দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার এক আসামিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইফুল ইসলাম (২৮) ভাসানচর ক্যাম্পের ৫৩ নম্বর ক্লাস্টারের ইমান হোসাইনের ছেলে।
রোববার (২ জুন) সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভোরে ২০ শয্যাবিশিষ্ট ভাসানচর হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সাইফুলকে বেধড়ক পিটিয়ে ৫৫ নম্বর ক্লাস্টারের ১৬ নম্বর কক্ষের বারান্দার সিঁড়ির কাছে ফেলে যায় অজ্ঞাতরা। মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন সাইফুল। শনিবার রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ভাসানচর হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই তার মৃত্যু হয়।
ওসি হুমায়ুন কবির বলেন, সাইফুলের বিরুদ্ধে ভাসানচর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের কাছ থেকে পাওয়া কয়েকজনের ব্যাপারে খোঁজখবর নিয়ে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাবে পুলিশ।