দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকার কর্তৃক নির্ধারিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুধবার (১১ জুন) মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ ধরা যাবে।
গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর সরকার এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের লক্ষ্যে প্রতিবছরই এরকম নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এ বছরই প্রথমবারের মতো ভারত সরকারের সঙ্গে সমন্বয় করে এই সময়সীমা নির্ধারণ করা হয়।
ইন্দুরকানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ নজরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় এবার মাছের উৎপাদন ভালো হবে বলে আশা করছেন। জেলেরা জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ ধরা পড়বে এই আশা জেলেদের।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়ন হওয়ায় সাগরে ৪৭৫ প্রজাতির মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে, যা সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এফএইচ/