দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনার রূপসা খানজাহান আলী সেতুর টোল প্লাজায় ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সেতু কর্তৃপক্ষ রূপসা থানায় আজ লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, বিএনপি সমর্থিত প্রায় ৪০-৪৫টি মোটরসাইকেলের একটি বহর সোমবার (৯ জুন) বিকেলে বাগেরহাট থেকে খুলনার দিকে সেতু অতিক্রম করছিল। এসময় টোল প্লাজার স্বয়ংক্রিয় সিগন্যাল বার একজন মোটরসাইকেল চালকের গায়ে লাগে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষিপ্ত হয়ে ওঠে বহরে থাকা নেতাকর্মীরা। তারা ৮ নম্বর টোল বুথটি ভাঙচুর করে।
সেতুটির টোল প্লাজার কার্য সহকারী মীর আব্দুল জব্বার এই ঘটনায় রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই মোটরসাইকেল বহরটি খুলনা-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং সাবেক জেলা বিএনপির সভাপতি আমীর এজাজ খানের সাথে যুক্ত ছিল। জানা গেছে, বহরটি গতকাল বটিয়াঘাটার বিভিন্ন জায়গায় টহল দেয়।
এ ব্যাপারে বিএনপি নেতা আমীর এজাজ খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রূপসা থানা পুলিশ।
এফএইচ/