দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় কর্তব্যরত চিকিৎসককে বেধড়ক পিটিয়েছে রোগীর এক স্বজন। মারধরের ঘটনায় অভিযুক্ত সোহেল হাওলাদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোহেল হাওলাদার উপজেলার ফেরধরা গ্রামের আজিজ হাওলাদারের ছেলে। মঙ্গলবার (১০ জুন) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
গত বৃহস্পতিবার (২৯ মে) সোহেল তার অসুস্থ গর্ভবতী স্ত্রী ছাদিয়াকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে ডেলিভারির পরে ছাদিয়া মৃত বাচ্চা প্রসব করে। চিকিৎসক আসতে দেরি করায় বাচ্চার মৃত্যু হয়েছে এমন অভিযোগে এনে ঘটনার ১১ দিন পর মঙ্গলবার সোহেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনুপম বাড়ৈ লিটুকে জরুরি বিভাগের রুমের দরজা আটকে বেধড়ক মারধর শুরু করে। তার চিৎকার শুনে লোকজন ছুটে গিয়ে দরজা ভেঙে চিকিৎসককে উদ্ধার করে। খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ গিয়ে সোহেলকে গ্রেপ্তার করে।
হামলায় আহত ডা. অনুপম বাড়ৈ লিটু বলেন, জরুরি বিভাগে দায়িত্বরত অবস্থায় অপরিচিত এক ব্যক্তি প্রবেশ করে দরজা আটকিয়ে আমাকে মারপিট শুরু করে। চিৎকারের শব্দ পেয়ে হাসপাতালের স্টাফরা দরজা ভেঙে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে যে বিষয়টি জানতে পেরেছি ওই ব্যক্তি তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বেশ কয়েকদিন আগে হাসপাতালে আসে। সেখানে তার স্ত্রী মৃত সন্তান প্রসব করে। আমি ওই রোগীকে চিনি না এবং চিকিৎসাও করিনি। আল্ট্রাসোনো রিপোর্টে দেখা যায় হাসপাতালে আনার চার দিন আগে পেটের ভিতরে বাচ্চা মারা গিয়েছে।
কোটালীপাড়া উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কান্তি দাস বলেন, জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় হামলাকারী কে আটক করেছে পুলিশ। সিভিল সার্জনের নির্দেশে প্রচলিত আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, চিকিৎসককে মারধরের ঘটনায় সোহেল হাওলাদার নামের হামলাকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এফএইচ/