দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা সিটির কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী মরহুম সাদেক হোসেন খোকার ওপর হামলার সঙ্গে জড়িত সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিরোজপুরের নাজিরপুর উপজেলার বৈঠাকাটা বাজার থেকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।
শুক্রবার (৬ জুন) বিকালে বৈঠাকাটা বাজারের ওষুধের ফার্মেসি থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
আটককৃত সাবেক ছাত্রলীগ নেতা বরিশালের বানারীপাড়া উপজেলার বিষারকান্দি গ্রামের আব্দুল মজিজের ছেলে আব্দুস সালাম সুমন ( ৪০)।
জানা গেছে, আব্দুস সালাম সুমন ২০০৪-২০০৫ সালে ছাত্র থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন। আব্দুস সালাম সুমন ছাত্রলীগের কোটায় ২০১৪ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে চাকরি পেয়ে সেখানে কর্মরত আছেন।
যুবদল নেতা ওয়ালীউল্লাহ রাইসুল বলেন, আমরা খবর পাই সাদেক হোসেন খোকার ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বৈঠাকাটা বাজারে এসেছে। আমরা তখনকার হামলার ছবি দেখে তাকে শনাক্ত করে বৈঠাকাটা তদন্ত কেন্দ্রে সোপর্দ করি। নাজিরপুর থানার ওসি মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, আব্দুস সালাম সুমন নামের একজনকে বৈঠাকাটা বাজার থেকে স্থানীয় জনতা নাশকতার অভিযোগে আটক করে। পরবর্তীতে তাকে পুলিশ হেফাজতে থেকে নেওয়া হয়। তার বিরুদ্ধে ১৪ সালের একটি নাশকতার অভিযোগ রয়েছে। সেই অভিযোগে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে ৪ ডিসেম্বর ঢাকা কোর্ট চত্বরে সাদেক হোসেন খোকার ওপর হামলার সঙ্গে জড়িত ছিল সাবেক ছাত্রলীগ আব্দুস সালাম সুমন। স্থানীয় জনতা ওই সময়ের হামলার পোস্টার এবং ফুটেজ দেখে তাকে শনাক্ত করেন।
এফএইচ/