দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
শুক্রবার (৬ জুন) ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত মহাসড়কে তীব্র যানযট দেখা যায়।
রংপুরগামী আশিকুর রহমান বলেন, আগামীকাল সকালে ঈদ। রাস্তার যে অবস্থা, তাতে মনে হচ্ছে আজও বাড়ি যেতে পারবো না।
রনি মিয়া নামে একজন বলেন, টাঙ্গাইল শহর থেকে এলেঙ্গার দূরত্ব ১০ কিলোমিটার। এই রাস্তাটুকু আসলাম তিন ঘণ্টায়। যেখানে স্বাভাবিক সময় লাগে ২০ মিনিট। এই গরমে যানজটের কারণে ঈদের আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে।
নাদিয়া আক্তার নামে এক বাসযাত্রী বলেন, গতকাল রাত ৯টায় ঢাকা থেকে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছি। এখন দুপুর ১টা বাজে কিন্তু টাঙ্গাইল পার হতে পারলাম না। কখন যে বাড়ি ফিরবো তার ঠিক নেই।
এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, ধীরগতিতে গাড়ি চলাচল করছে। গাড়ি দ্রুত পারাপারের জন্য চেষ্টা করা হচ্ছে। রাতে সেতুতে কয়েকটা গাড়ি বিকল হয়ে যায়। এই গাড়িগুলো অপসারণ করতে সময় লাগে। আর এজন্য যানজট লেগে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনা সেতু এলাকা পরিদর্শনে এসে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম বলেন, মহাসড়কের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত গাড়ি হয়ে গেছে। যার ফলে যানজটের সৃষ্টি হয়েছে। আশা করছি অতি দ্রুত নিরসন করা হবে।
আরএ