দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতি ও কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
শুক্রবার (৬ জুন) ভোররাত থেকে মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
যাত্রী ও কয়েকজন বাসচালক জানায়, বুধবার (৪ জুন) রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজটের সৃষ্টি হয়। গতকাল সারাদিন যানজট ছিল। আর রাতে বিভিন্ন জায়গায় গাড়ি বিকল হওয়ার কারণে যানজট হয়েছে। মহাসড়কে যানজট নিরসনে নিয়োজিত সেনাবাহিনী-পুলিশ কাজ করছে। যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে রেকার দিয়ে সরিয়ে নিতে সময় লাগায় যানজট লেগে যায়। এছাড়া সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে মহাসড়কে পড়ে যায়। আর এতে ৩ জন আহত হয়।
পুলিশ জানায়, ভোরে যমুনা সেতু থেকে রাবনা পর্যন্ত গাড়ির সারি ছিল কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীরগতিতে চলছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে।
/অ