দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঈদযাত্রায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে মহাসড়কে কালিহাতীতে ঢাকাগামী লেনে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছে।
বুধবার (৪ জুন) দিবাগত মাঝরাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের খুব কষ্ট হচ্ছে।
অপরদিকে, মহাসড়কে যানজটের কারণে সকাল ৭টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজায় ঢাকাগামী পরিবহনে টোল আদায় বন্ধ করা হয়। এতে উত্তরবঙ্গগামী যানবাহন সেতুর সবগুলোতে টোল আদায় করা হয়। পরে উত্তরের পথে যানবাহন কমে যাওয়ার পর সেতুর পশ্চিম অংশে টোল আদায় শুরু হয়।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় সেতুতে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।
পুলিশ বলছে, মহাসড়কে যানজট নিরসনে তারা কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসনের আশ্বাস তাদের।
মহাসড়কের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ শরীফ মিয়া জানান, ভোরদিকে যানজট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হচ্ছে। তবে গাড়িগুলো এখনও চলছে ধীরগতিতে।
আরএ