দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহে কখন কোথায় পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সেই সময়সূচি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ইতোমধ্যে ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে প্রত্যেকটি মাঠ। প্রত্যেক মুসুল্লিকে সঙ্গে করে জায়নামাজ আনারও কথা বলা হয়েছে।
ময়মনসিংহ সদর উপজেলা
ময়মনসিংহ সদরের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান ঈদুল আজহার নামাজ সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন হাফেজ মুফতী আবদুল্লাহ আল মামুন।
বড় মসজিদে সকাল আটটায়, মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল সাতটা ও সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে। বলাশপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, বাকৃবি কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ মাঠে সকাল আটটায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বিদ্যাগঞ্জ বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে।
মুক্তাগাছা উপজেলা
মুক্তাগাছা আব্বাছিয়া আলিয়া মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটা, বড় মসজিদ ঈদগাহে সকাল সাড়ে সাতটায়, থানা মসজিদ ঈদগাহে সকাল সাড়ে সাতটায় এবং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল আটটায় জামাত অনুষ্ঠিত হবে।
ফুলবাড়ীয়া উপজেলা
ফুলবাড়ীয়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে সাতটায়, কৈয়ারচালা ভালকজান চাঁদপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, আমতলী ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, এবং পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
ত্রিশাল উপজেলা
ত্রিশাল আলহরী কাচারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল ১০টায়, ত্রিশাল পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় এবং সলিমপুর আমলিতলা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
ভালুকা উপজেলা
ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে সকাল ৯টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে আটটায়, ভালুকা সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে আটটায় এবং ভালুকা ফাজিল মাদরাসা মাঠে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে।
গফরগাঁও উপজেলা
গফরগাঁও উপজেলা মডেল মসজিদে সকাল ৯টায়, রেল স্টেশন মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, ইমামবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নতুন বাজার জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, জন্মেজয় মধ্যপাড়া রেলপার ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
নান্দাইল উপজেলা
নান্দাইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৯টায়, আচারগাঁও ফাজিল মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, অলি মাহমুদ হিফজুল উলুম কওমী মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা
ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল সাড়ে আটটায়, ঈশ্বরগঞ্জ মার্কাস মসজিদে সকাল ৯টায়, মহেষপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, তেলুয়ারী জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
গৌরীপুর উপজেলা
গৌরীপুর পূর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, সরকারি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, ইসলামাবাদ ফাজিল মাদরাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
ফুলপুর উপজেলা
ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল সাড়ে ৯টায়, বাসট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ছনকান্দা বাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কাজিয়াকান্দা কামীল মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
হালুয়াঘাট উপজেলা
হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মারজাকুড়া ঐতিহাসিক ঈদগাহ মাঠে সকাল ১০টায়, ছাতুগাঁও ঈদগাহ মাঠে সকাল ১০টায়, কৈচাপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ১০টায় জামাত অনুষ্ঠিত হবে।
তারাকান্দা উপজেলা
তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে আটটায়, তারাকান্দা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, মাঝিয়ালী স্বমভাই ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কাকনী দারুস সুন্নাহ ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
ধোবাউড়া উপজেলা
ধোবাউড়া কলাবাগান মাদরাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায়, উপজেলা মডেল মসজিদে সকাল ৯টায়, মোহাম্মাদিয়া দাখিল মাদরাসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায়, দুধনই ঈদগাহ মাঠে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহার নামাজের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মো. আব্দুর রাজজাক বলেন, নির্ধারিত সময় অনুযায়ী ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সকলে জায়নামাজ নিয়ে মাঠে প্রবেশ করবে। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কোরবানি করবেন নির্ধারিত স্থানে।
আরএ