দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র হজ পালন করতে গিয়ে মারা গেছেন আবদুল হান্নান (৮০)। ২৯ জুন সৌদি আরবের মক্কায় তিনি মারা যান। তাকে শনিবার (১ জুলাই) ফজরের নামাজের পর সৌদিতেই দাফন করা হয়েছে।
আবদুল হান্নান কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরফরাদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য। তিনি উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়া তলার বাসিন্দা ছিলেন।
আবদুল হান্নানের নাতি আজিজুল ইসলাম জানান, ২৯ জুন বিকেলে তিনি স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। পরিবারের সম্মতিতেই সৌদি আরবে তার জানাজা ও সেখানেই দাফন করা হয়।
চরফরাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।