দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ এস এম আব্দুল হালিম বলেছেন, সকল দুর্যোগে মানুষের পাশে থাকবে বিএনপি।
শনিবার (৩১ মে) জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী নোয়ারপারা ও সাপধরী ইউনিয়নে ঘূর্ণিঝড় ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সহযোগিতায় এবং সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সাপধারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্তে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এজিএম সাখাওয়াত হোসেন, প্রিন্সিপাল অফিসার ওসমান গনি, উপজেলা বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ খোরশেদ, মামুনুর রশিদ।
সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সোহাগ খান লোহানী পৌর যুবদলের আহ্বায়ক ডেভিড উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোকন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কায়েস যুগ্ম আহ্বায়ক সয়ন পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহাদেব সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে এই কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এ এস এম আব্দুল হালিম বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই উন্নয়নই ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের লক্ষ। খুব অল্প সময়ে তিনি মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির মাধ্যমে বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি থেকে স্বনির্ভর বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন। শহীদ জিয়ার সততা ও দেশপ্রেম আমাদের জীবনে লালন করাই হবে প্রকৃত সংস্কার। জনগণের জীবন মান উন্নয়নে ও দুর্নীতি মুক্ত প্রশাসন বিনির্মাণে আগামী নির্বাচনে সকল জনগণকে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দিনব্যাপী এই কর্মসূচিতে তিনটি ইউনিয়নের প্রায় পাঁচশত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কে