দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা ও দেশপ্রেমকে চ্যালেঞ্জ করার মতো কোনো নেতা বাংলাদেশে জন্মায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ।
জিয়াউর রহমানের ৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে বরিশাল সিটি করপোরেশন সংলগ্ন লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের উদ্যোগে ও সদর উপজেলার বুখাইনগর বাজারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আবু নাসের বলেন, যখনই বাংলাদেশ সংকটে পড়েছিল তখনই সেই সংকট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে উদ্ধার করেছিলেন। তার অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতির ত্রাণকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতৃত্ব দিচ্ছেন তারই সুযোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ। স্বপ্ন পূরণ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়ার নাম মানচিত্র থেকে কেউ মুছে ফেলতে পারবে না।
লঞ্চঘাট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মো. গোলাম রাব্বির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিক সুলায়মান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলামিন হোসেন, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব আল ফিরোজ ও সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার, ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল আলম খসরু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক দাইয়ান ইশতী, নগর স্বাধীনতা ফোরামের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।
এছাড়া বুখাইনগর বাজারে সাবেক চেয়ারম্যান একেএম আব্দুস সালামের বাড়িতে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/অ