দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ সিংগাইর থানার হত্যা মামলার রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।
শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার হত্যা মামলার রিমান্ড শেষে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালতে তাকে হাজির করা হয়।
জানা যায়, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় ২২ মে শুনানিতে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ তাকে আদালতে আনা হয়।
এছাড়া, মমতাজ বেগমের নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সেই মামলায় ২২ মে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেই রিমান্ডের জন্য আজ তাকে হরিরামপুর থানায় নিয়ে যাওয়া হয়।
আরএ