দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হারিয়ে যাওয়া বিড়ালকে খুঁজে পেতে পুরুষ্কার ঘোষণা করে পিরোজপুরের শহর ও এলাকাজুড়ে মাইকিং করলো এক যুবক। এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ মে) ওই বিড়াল মালিক ইয়াছিন আহমেদ সজীব বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জানা যায়, পিরোজপুর সদর উপজেলার ইয়াসিন আহমেদ সজীব বছর খানেক আগে এক পার্শিয়ান জাতের সাদা রঙের একটি বিড়াল লালন-পালন শুরু করেন। আদর করে বিড়ালটির নাম রাখেন ফ্লপি।
বুধবার (২৮ মে) দুপুরের দিকে পিরোজপুর পৌরসভার বলাকা ক্লাব এলাকার সজীবের বাসা থেকে ওই বিড়ালটি হারিয়ে যায়। এরপর থেকে বিড়ালের শোকে দিশেহারা হয়ে পড়েছে সজীবের পুরো পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও বিড়ালটিকে খুঁজে পাচ্ছেন না তারা। এরপর পুরস্কার ঘোষণা করে এলাকাজুড়ে মাইকিং করেছে বিড়ালটির মালিক।
বিড়ালটির মালিক ইয়াসিন আহমেদ সজীব জানান, বিড়ালটির দাম প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। আদর করে নাম রেখেছি ফ্লপি। বিড়ালটি আমার খুব প্রিয়। বাড়িতে বাবা-মাসহ আমরা পরিবারের সবাই বিড়ালটির দেখভাল করি। আমার ধারণা বুধবার দুপুরের দিকে যেকোনো ভাবে পোষা বিড়ালটি বাসা থেকে বের হয়ে হারিয়ে গেছে। আশপাশের বিভিন্ন স্থানে খুঁজেও না পাওয়ার পরে বিড়ালটির সন্ধান পেতে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ এলাকাজুড়ে মাইকিং ও বিড়ালটি খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করেছি।
ওই যুবক আরও বলেন, প্রিয় বিড়ালটি হারিয়ে যাওয়ায় আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি। বিড়ালটির খোঁজদাতাকে সম্মানজনক পুরস্কার দেওয়া হবে। বিড়ালটি খুঁজে পেতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। বৃহস্পতিবার বিড়াল নিখোঁজের ব্যাপারে থানায় একটা সাধারণ ডায়েরিও করছি। বিড়ালটি খুঁজে পেতে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
আরএ