দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে বাংলাদেশি সন্দেহে ১৩ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির সদস্যরা তাদের আটক করে।
আটকদের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ।
বিজিবি জানায়, সীমান্তে জড়ো করে গত বুধবার দিবাগত রাতে ভারতের গোবড়া বিল গেট দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পুশ ইন করে বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার ভোরে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তের কাড়ালিয়াপাড়া এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে এনায়েতপুর ক্যাম্পে নিয়ে আসে।
দিনাজপুর ৪২ বিজিবির কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মুঈন জানান, আটকরা বাংলাদেশি নাগরিক কিনা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আটকদের কাছ থেকে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। গত একমাস আগে ভারতের পুলিশ তাদের বিভিন্ন স্থান থেকে আটক করে। আটকদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ ছিল।
/অ