দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের কামারখন্দ উপজেলার কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সলঙ্গা থানার নলকা সেনগাতী এলাকার জয়নাল আবেদীনের পুত্র জাহিদুল ইসলাম (২২), আব্দুল হাই এর পুত্র আব্দুল গাফফার (২২) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের আব্দুল ওয়াদুদের পুত্র শোয়েব আলী (২০)।
স্থানীয়রা জানায়, মোটরসাইকেল আরোহী তিন যুবক মোটরসাইকেল নিয়ে যাবার পথে ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন যুবক মারা যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
/অ