দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালু ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাটুরিয়া ঘাট শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম খানকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় একদল দুর্বৃত্ত তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
আহত জসিম খান দাসকান্দি গ্রামের কুদ্দুস খানের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পাটুরিয়া ঘাট এলাকায় বালু ও পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত।
জসিম খান জানান, উথুলী এলাকার বিএনপি কর্মী শ্রাবন আহমেদ জসিম দীর্ঘদিন ধরে তাকে মোবাইলে হুমকি দিয়ে আসছিলেন এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন। হামলার দিন সন্ধ্যায় জসিম খান তার ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বালুর সাইটে কাজ করছিলেন। এমন সময় শ্রাবনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন মুখোশধারী দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই জসিমের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার একদিন আগে শ্রাবন আহমেদ জসিম থানায় এসে জসিম খানের বিরুদ্ধে একটি অভিযোগও করেন। তবে হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য না। লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
/অ