দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, ৫৩ বছরে বহু নেতা দেখেছি, আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি। আমরা আমাদের পরিবর্তন চাই। আমরা কোনো ভাইয়ের রাজনীতি দেখতে চাই না। আমরা কাজ চাই, উন্নয়ন চাই।
শনিবার (২৪ মে) বিকেল ৫টায় এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. আতিক মুজাহিদ বলেন, আপনি কোন দল করেন সেটি আমাদের দেখার বিষয় নয়। আমরা কুড়িগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল ও টেক্সটাইল মিল চালু করে কুড়িগ্রামের মানুষকে কাজ দিতে হবে। কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে স্থানীয় জনবল নিয়োগ দিতে হবে। নদী ভাঙন চিরতরে দূর করতে হবে। আমরা আর ত্রাণ চাই না, ত্রাণকে দূরে ছুড়ে দিতে চাই।
কুড়িগ্রামে এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল, কমিটি গঠন ও দলের নিবন্ধন কার্যক্রম বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা হয়। দলটির জেলা সংগঠক রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় ও মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, জেলা সংগঠক এ্যাডভোকেট আব্দুল বারেক, আসাদুজ্জামান সরকার, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।
সভায় কুড়িগ্রামের ৯ উপজেলার বিভিন্ন সংগঠক ও দলটির ৫ শতাধিক লোকের সমাগম ঘটে।
/অ