দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের ৫০ তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের ছাত্র সজীব বাড়ৈই। শনিবার (২৪ মে) বিকেল ৫টায় এমন ঘটনা ঘটে।
চিরকুটে তিনি লেখেন, ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’
তার লেখা এই চিরকুট মর্মাহত করেছে সহপাঠী ও পরিবারকে।
সজীবের রুমমেট সুমন হালদার জানান, পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে প্রায় অসুস্থ হতো সজীব বাড়ৈই। তৃতীয় বর্ষে মাইক্রোবায়োলজিতে আটকে আছে সে। তার সঙ্গের শিক্ষার্থীরা সবাই ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে খুবই ভয় পেত সে। যার কারণে গত বৃহস্পতিবার রাতে ডিপ্রেশনে সে আত্মহত্যার চেষ্টা করে। সহপাঠীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে রাখা হয়। সেখানে শনিবার (২৪ মে) বিকেল ৫টায় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জানতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষকে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোনটি রিসিভ করেননি।
/অ