দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো ও ব্যাংক রিসিট প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (২৪ মে) রাত ৮টার দিকে উপজেলার বিলমারিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন, মমিনপুর গ্রামের মুশফিকুর রহিম প্রান্ত, ওয়াহিদুজ্জামান সরকারের ছেলে শাহরিয়ার পারভেজ এবং জিয়ার ছেলে জাহিদ হাসান জীবন। অভিযানে তাদের কাছ থেকে একাধিক সিমকার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম হ্যাকিং ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/অ