দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা পলাশবাড়ীত পানিতে ডুবে আবিদ (৬) ও লাবিব (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের বৈরীহরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।
আবিদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশের জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল শিশু দুটি। এক পর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
/অ